BBC News, বাংলা - মূলপাতা
লাইভ, ফল না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি ও জামায়াতের
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলার পর ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো একই সাথে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের কিছু অভিযোগ থাকলেও বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে খুলনায় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির পর এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। দিনের নানা খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
প্রধান খবর
যে রকম হলো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
অনিয়ম, কারচুপি, হামলার চেষ্ট - এরকম পাল্টাপাল্টি বিচ্ছিন্ন অভিযোগের মধ্য দিয়ে বেলা সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষের পর এখন ভোট গণনা চলছে। বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে।
নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় ধরনের অনিয়মের কোনো খবর না এলেও অভিযোগ-পাল্টা অভিযোগ করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থী।
ভোটার উপস্থিতি কম, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ- সংসদ ও গণভোট নির্বাচনের সকালের চিত্র
সারাদেশে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম দেখা গেলেও সার্বিকভাবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও নির্বাচনের আগের রাতে অংশগ্রহণকারী দলগুলো পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছিল। গোপালগঞ্জে ভোটার উপস্থিতি খুবই কম দেখেছেন বিবিসি সংবাদদাতা।
বাংলাদেশের ইতিহাসে কেন আলাদা এই নির্বাচন?
ভোটের আগের দিনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছে। কেমন হবে ভোট, কেন আলাদা এই নির্বাচন, এসব এখন আলোচনার কেন্দ্রে।
পত্রিকা: 'শান্তিপূর্ণ রাষ্ট্র নাকি দীর্ঘস্থায়ী রাজনৈতিক অর্থনৈতিক অস্থিতিশীলতা'
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের আগে গতকাল রাতের প্রথম প্রহরে বেশকিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে ব্যালট পেপার খোলা, ফলাফল শিটে স্বাক্ষর, ভোটারদের অর্থ বিতরণের অভিযোগ রয়েছে। ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র এসব নিয়ে সংবাদ প্রকাশ করেছে।
জামায়াতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিএনপির, ‘লাইলাতুল গুজব চলছে’- দাবি জামায়াত আমিরের
দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা টাকা দিয়ে ভোট কেনাসহ নানা অনিয়ম-বিশঙ্খলা করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়েছে, “লাইলাতুল গুজব চলছে”। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
নির্বাচন কমিশন কখন ভোট বন্ধ করতে পারে?
বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ভোটগ্রহণ স্থগিত বা বাতিল হওয়ার নজির বহুবার দেখা গেছে। প্রশ্ন হলো, ঠিক কোন কোন পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন?
অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কতটা সফল আর কতটা ব্যর্থ
অন্তর্বর্তী সরকারের মূল্য লক্ষ্য ছিল তিনটি- সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত 'মানবতাবিরোধী অপরাধের বিচার' এবং সরকার ঘোষিত রূপরেখার মধ্যেই সংসদ নির্বাচন আয়োজন। কিন্তু সব মিলিয়ে সরকার কতটা সফল ও কতটা ব্যর্থ?
ভোটের সময় শপিং মল, রাইড শেয়ারিংসহ বন্ধ থাকবে কোন কোন সেবা
"দোকানদারেরা বেশিরভাগই গ্রামে চলে গেছেন, গাড়ি-ঘোড়াও বন্ধ থাকবে শুনছি। আবার ভোটে জয়-পরাজয় ঘিরে কী হয় না হয়, ফের কবে মার্কেট খোলে, না খোলে! সবদিক ভেবেই একটু বেশি করে বাজার সদাই করে রাখছি," বিবিসি বাংলাকে বলছিলেন ঢাকার পান্থপথ এলাকার বাসিন্দা শিরিন সুলতানা।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো
ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট টোমাস কিনের একটি নিবন্ধ সোমবার প্রকাশ করেছে সংস্থাটি। এতে ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত দেড় বছরে বাংলাদেশে সামগ্রিক চলমান ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। এই নিবন্ধেই তিনি বাংলাদেশের নতুন সরকারকে সম্ভাব্য যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার একটি ধারণা দিয়েছেন।
গণভোটে 'হ্যাঁ' জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়
আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র চারটি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কী-না, সেই প্রশ্নে 'হ্যাঁ' অথবা 'না' ভোট দিবেন ভোটাররা। গণভোটে হ্যাঁ অথবা না জিতলে কি কি বিষয়ে পরিবর্তন আসবে কিংবা আসবে না?
একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর - এগুলো কীভাবে হয়
বাংলাদেশের আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারে কি-না তা নিয়ে যেমন কৌতূহল আছে তেমনি ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার মতো তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি-না সেদিকেও দৃষ্টি আছে অনেকের। কিন্তু এই একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কী কিংবা এসব কিভাবে হয়?
বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়
জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির পুরোনো মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গেই তাদের প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এই দুই দলেই বাড়ছে অস্থিরতা-উত্তেজনা। বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচনী প্রচারণায় দল দুটির শীর্ষ নেতৃত্বের কথায়ও প্রকাশ পাচ্ছে সেই অস্থিরতা।
পুরনো বন্ধু আওয়ামী লীগের থেকে ভারত কি ক্রমশ দূরে সরে যাচ্ছে?
বিগত দেড় বছর ধরে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এলেও এখন কিন্তু দেখা যাচ্ছে ভারত সে দেশে একটি আওয়ামী লীগ-বিহীন নির্বাচনের বাস্তবতাই মেনে নিয়েছে। ঢাকাতে যখন নানা ধরনের নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তখন দিল্লি কি নিজের স্বার্থেই বহু পুরনো এই বন্ধু দলটির থেকে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছে?
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
সংসদ নির্বাচন ২০২৬: সকল আসনের প্রার্থী তালিকা
বাংলাদেশে ২০২৬ সালের সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহস্রাধিক প্রার্থী। বিবিসি বাংলার ইন্টারঅ্যাকটিভ ম্যাপে দেখে নিন সারা দেশের প্রতিটি আসনে প্রার্থীর নাম, দল এবং প্রতীক। বাংলাদেশের মানচিত্রের পাশাপাশি প্রতিটি বিভাগ এবং ঢাকা ও চট্টগ্রাম জেলার আসনগুলোর মানচিত্রও আলাদাভাবে রয়েছে।
বাংলাদেশের গত ৩৫ বছরের জাতীয় নির্বাচনের ফলাফল এক নজরে
১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি দেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত প্রায় ৩৫ বছরে নানা ঘটনাবলীর মধ্য দিয়ে দেশে অনুষ্ঠিত হয়েছে আরো সাতটি জাতীয় নির্বাচন। চলুন এক নজরে দেখে নিই সেসব নির্বাচনের ফলাফলসমূহ...
ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী, নির্বাচন এলেই কেন এই কথা শোনা যায়?
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রায় প্রতিদিনই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না, প্রতিহত করা হবে' একে অপরকে ইঙ্গিত করে এমন কথা উচ্চারণ করতে দেখা গেছে। কিন্তু এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী? অতীতের কোন কোন নির্বাচনে 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' এর অভিযোগ ওঠার কারণে বিতর্কিত বলে বিবেচনা করা হয়?
সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যেসব তথ্য আপনার জানা থাকা প্রয়োজন
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটা থেকে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ফলাফলে দেরি হতে পারে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।
বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন দলের ইশতেহার ভোটারদের কী বার্তা দিল
বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামি আন্দোলনসহ বড়-ছোটো বিভিন্ন রাজনৈতিক দল ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরতে ইতোমধ্যেই ইশতেহার প্রকাশ করেছে, যা সাধারণভাবে নির্বাচনী ম্যানিফেস্টো হিসেবে পরিচিত। এ সপ্তাহেই, ১২ই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা।
























































